সরাসরি কন্টেন্টে যান

ক্লিনিক্যাল অভিজ্ঞতা / অ্যাডভান্সড থেরাপিউটিক এন্ডোস্কোপি / ARMS

বাংলাদেশে Advanced Therapeutic Endoscopy-র নতুন অধ্যায় — Anti-Reflux Mucosectomy (ARMS)

Anti-Reflux Mucosectomy (ARMS) — ক্লিনিক্যাল চিত্র

আলহামদুলিল্লাহ।

বাংলাদেশে প্রথমবারের মতো Anti-Reflux Mucosectomy (ARMS) পদ্ধতি শুরু করতে পেরে আমি আনন্দিত।

ইতোমধ্যে একটি বেসরকারি হাসপাতালে দুইজন রোগীর ARMS সফলভাবে সম্পন্ন করেছি।

ARMS কী?

Anti-Reflux Mucosectomy বা ARMS হলো GERD বা দীর্ঘদিনের অ্যাসিড রিফ্লাক্সের জন্য একটি আধুনিক, minimally invasive endoscopic treatment।

এই পদ্ধতিতে খাদ্যনালীর সঙ্গে পাকস্থলীর সংযোগস্থল—gastroesophageal junction-এর নির্দিষ্ট অংশের mucosa নিয়ন্ত্রিতভাবে resection করা হয়।

পরবর্তীতে healing ও scar formation-এর মাধ্যমে anti-reflux barrier শক্তিশালী করার চেষ্টা করা হয়।

আমাদের দেশের বাস্তবতা

GERD-এর সঠিক মূল্যায়নের জন্য উন্নত বিশ্বে অনেক সময় ২৪ ঘণ্টার pH-impedance monitoring এবং High Resolution Manometry (HRM) করা হয়।

কিন্তু আমাদের দেশে এসব পরীক্ষা এখনও খুব সীমিত।

তাই বাংলাদেশে এই ধরনের advanced treatment চালু করার ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিতে হবে—

  • সঠিক patient selection
  • বিস্তারিত endoscopic assessment
  • clinical judgment
  • patient safety

প্রথম দুই রোগী

একটি বেসরকারি হাসপাতালে প্রথম দুইজন রোগীর ARMS সফলভাবে সম্পন্ন হয়েছে।

আমার কাছে এটি শুধু একটি নতুন procedure করার বিষয় নয়। বরং একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা—

আমাদের দেশের বাস্তবতার সঙ্গে Advanced Endoscopic Therapy-কে কীভাবে নিরাপদ ও কার্যকরভাবে যুক্ত করা যায়?

এখানেই শেষ নয়

এখন আমাদের লক্ষ্য হলো বাংলাদেশে একটি standardized ARMS program তৈরি করা।

যেখানে থাকবে—

  • সঠিক patient selection
  • Standardized procedure
  • Complication prevention
  • নিয়মিত follow-up
  • Outcome documentation
  • গবেষণা ও publication
  • ভবিষ্যতে চিকিৎসকদের training

প্রথম হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ কী?

একটি procedure প্রথমবার করা অবশ্যই আনন্দের। কিন্তু প্রকৃত সাফল্য তখনই, যখন সেটিকে আমরা নিরাপদ, বৈজ্ঞানিক, reproducible এবং উপযুক্ত রোগীদের জন্য কার্যকর চিকিৎসা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।

প্রথম দুটি case হয়তো ছোট একটি শুরু।

কিন্তু ইনশাআল্লাহ, এই ছোট শুরু থেকেই বাংলাদেশে Advanced Therapeutic Endoscopy-র আরও একটি নতুন অধ্যায় তৈরি হবে।

এই পথচলায় আমার mentor, colleague এবং dedicated endoscopy team-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

নতুন কিছু শুরু করার আনন্দের চেয়েও বড় হলো—সেটিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব।

অ্যাডভান্সড এন্ডোস্কোপি ও ক্লিনিক্যাল সেবাসমূহ দেখুন

ESD (Endoscopic Submucosal Dissection) সম্পর্কে বিস্তারিত পড়ুন

EMR (Endoscopic Mucosal Resection) সম্পর্কে বিস্তারিত পড়ুন

ERCP (Endoscopic Retrograde Cholangiopancreatography) সম্পর্কে বিস্তারিত পড়ুন

ডা. মোহাম্মদ নাইমুল হাসানের প্রশিক্ষণ ও একাডেমিক অভিজ্ঞতা দেখুন

অ্যাপয়েন্টমেন্ট ও যোগাযোগ দেখুন

এই ওয়েবসাইটের তথ্য সাধারণ সচেতনতার জন্য এবং এটি ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নয়।

ব্লগ ও সংবাদে ফিরে যান

সম্পর্কিত লেখা

পেশাগত মাইলফলক / আন্তর্জাতিক সহযোগিতা / এন্ডোস্কোপি

Asian Novel Bio-Imaging and Intervention Group (ANBIIG)-এ যুক্ত হওয়ার আমন্ত্রণ

ডা. মোহাম্মদ নাইমুল হাসান Asian Novel Bio-Imaging and Intervention Group (ANBIIG)-এ যুক্ত হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এই আন্তর্জাতিক নেটওয়ার্ক gastrointestinal endoscopy-তে innovation, education ও research এগিয়ে নিতে কাজ করে।

আরও পড়ুন

প্রশিক্ষণ / একাডেমিক কার্যক্রম / ইএমআর / এন্ডোস্কোপি / WEO

উত্তরবঙ্গের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের নিয়ে EMR বিষয়ক জ্ঞানবিনিময় ও হ্যান্ডস-অন ট্রেনিং কর্মসূচি সফলভাবে সম্পন্ন

উত্তরবঙ্গের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের নিয়ে জ্ঞানবিনিময়, হ্যান্ডস-অন EMR ট্রেনিং এবং অনলাইন আন্তর্জাতিক বক্তৃতাসহ একটি সফল বৈজ্ঞানিক আয়োজন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

ক্লিনিক্যাল অভিজ্ঞতা / ইআরসিপি / অ্যাডভান্সড এন্ডোস্কোপি

একটি চ্যালেঞ্জিং কর্মদিবস — ৩টি জটিল ERCP Procedure

জটিল biliary disease-এর তিনটি ERCP procedure সম্পন্ন করার একটি clinical experience এবং advanced therapeutic endoscopy-তে teamwork-এর গুরুত্ব।

আরও পড়ুন